ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন

পররাষ্ট্রসচিবের সঙ্গে ৪ অনাবাসিক দূতের সাক্ষাৎ

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মেক্সিকো, কিউবা, সার্বিয়া ও এসওয়াতিনির অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনরা। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস লোফতে, কিউবার অনাবাসিক রাষ্ট্রদূত আলেজান্দ্রো সিমানসাস ম্যারিন, সার্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত সিনিসা প্যাভিক ও কিংডম অব এসওয়াতিনির অনাবাসিক হাইকমিশনার মেনজি শিফো ডিলামিনিকে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করায় অভিন্দন জানান পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন যে, দূতরা দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক ফ্রন্টে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে অবদান রাখতে সক্ষম হবেন। তিনি অর্থনীতির চাকা সচল এবং আমদানি পরিশোধ মেটাতে প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ প্রেরণের ভূমিকার কথা দূতদের কাছে তুলে ধরেন।

পররাষ্ট্রসচিব দূতদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, সমতাভিত্তিক এবং উন্নত দেশে রূপান্তর করার জন্য রূপকল্প ২০৪১ ঘোষণা করেছে। সেটি বাস্তবায়নে আরও বেশি সংখ্যক নারী এবং যুবকদের আয় বৃদ্ধির খাতে নিযুক্ত করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

পররাষ্ট্রসচিবের সঙ্গে ৪ অনাবাসিক দূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩