ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় জোর পদক্ষেপের আহ্বান

প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় জোর পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অভিবাসন বিষয়ক বিশেষ দূত ফিলিপ গঞ্জালেস মোরালেস। পাশাপাশি তিনি প্রবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধি করার ওপরও জোর দেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশে ১১ দিনের সফর শেষে ঢাকার জাতিসংঘ কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ দূত অভিবাসন এবং মানবপাচার রোধে মনিটরিং ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মোরালেস বলেন, বর্তমানে বিদেশ যেতে অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে প্রবাসীরা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। নিয়োগ প্রক্রিয়ায় দালালদের কারণে অতিরিক্ত খরচ হচ্ছে। বিদেশ যাওয়া, ফিরে আসা পর্যন্ত সব পর্যায়ে প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় জোর দিতে হবে।

বিশেষ দূত বলেন, গন্তব্য দেশগুলোকে অবশ্যই বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনকারীদের তদন্ত ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে বাংলাদেশের উচিত কনস্যুলার সেবা জোরদার করা।

অভিবাসীদের সুরক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন মোরালেস। বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া লার্নিং সেন্টারের মাধ্যমে রোহিঙ্গা শিশুদের শিক্ষা এবং জীবনমুখী দক্ষতা অর্জনের ক্ষেত্রে আরও সুযোগ দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান মোরালেস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় জোর পদক্ষেপের আহ্বান

আপডেট সময় ১০:৩১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩