ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

নির্বাচন কমিশনারের স্বাক্ষর জাল, তিন এনআইডি লকড

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের স্বাক্ষর জাল করে তৈরি করা ভুয়া সুপারিশপত্রের ভিত্তিতে কয়েকটি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংশোধন করা হয়েছে। বিষয়টি জানার পর এনআইডি মহাপরিচালককে ইউ-নোট (আন-অফিসিয়াল নোট) দিয়েছেন ইসি আনিছুর রহমান। এরপর সংশোধিত তিনটি এনআইডি লক করা হয়েছে।

নির্বাচন কমিশন এবং জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, কমিশনারের সুপারিশ করা এনআইডির বেশ কয়েকটি আবেদন সংশোধন হয়ে গেছে। তবে স্বাক্ষর জাল করে এনআইডি সংশোধনের সুপারিশ কমিশনার আনিছুর রহমানের নজরে এলে তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ‘ইউ নোট’ দেন। এরপর ভুয়া সুপারিশে সংশোধিত তিনটি এনআইডি লক করা হয়।

বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলেছে এনআইডি অনুবিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, কমিশনারের স্বাক্ষর জাল করে সুপারিশে এনআইডি সংশোধন হয়েছে বিষয়টি সত্য। তিনি একটি ইউ নোটের মাধ্যমে তার স্বাক্ষর জালের বিষয়টি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। এজন্য এনআইডির মানবসম্পদ গবেষণা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক মো. মোখলেছুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর ঢাকা পোস্টকে বলেন, আমি একটি মিটিংয়ে আছি। আপনি বিষয়টি জানতে এনআইডির সিস্টেম ম্যানেজারের সঙ্গে কথা বলুন।

সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন কমিশনার আনিছুর রহমানের একটি ইউ নোট আমার কাছে পাঠিয়েছিলেন এনআইডি মহাপরিচালক। ইউ নোটে তিনটি এনআইডি লক করার বিষয়ে নির্দেশনা ছিল। আমি ওই তিন এনআইডি লক করে অপারেশন্স শাখায় চিঠিটি পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘এটা নিয়ে নিউজ করার কী আছে? আমরা তদন্ত করে বের করব, কে করেছে, কারা করেছে। আমরা এটা তদন্তে দিয়েছি এবং এনআইডিগুলো লক করার জন্য বলেছি। তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

নির্বাচন কমিশনারের স্বাক্ষর জাল, তিন এনআইডি লকড

আপডেট সময় ০৭:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩