ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

অর্ধশতাধিক যাত্রী নিয়ে পেরুতে বাস খাদে, নিহত অন্তত ২৪

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে বলে রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এই ঘটনা ঘটে। সংস্থাটি বলছে, বাসটিতে হালনাগাদ নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল এবং এই যানবাহনটির দুর্ঘটনা বীমা রয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

রয়টার্স বলছে, পেরুতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন। এর আগে ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ২৯ জন প্রাণ হারিয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

অর্ধশতাধিক যাত্রী নিয়ে পেরুতে বাস খাদে, নিহত অন্তত ২৪

আপডেট সময় ১২:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩