ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইশরাক হোসেন ওরফে ইসহাক ওরফে জসি (৩৬)।

তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ইসরাক। তার বাসা ওয়ারিতে। বুধবার দিনগত রাত দেড়টার দিকে হাতিরঝিল মোড় পুলিশ প্লাজা এলাকায় এ দুর্ঘটনা। পথচারীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৩ টার দিকে মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, পথচারী আব্দুল জব্বার জানান, গতকাল মধ্যরাতের দিকে হাতিরঝিল মোড় এলাকায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইসরাকের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, তাদের বাসা ওয়ারিতে। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে তার বাবার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের দেখাশোনা করতেন ইসরাক। তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। গতরাতে নিকেতনে এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজের বাসায় ফিরছিলেন ইসরাক। পথে নিজেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছি।

এদিকে, হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, হাতিরঝিল পুলিশ প্লাজা ও বাড্ডার মাঝামাঝি এলাকায় পাবলিক টয়লেট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে পড়ে যায় ওই যুবক। তখন স্থানীয় পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

ওসি মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত

আপডেট সময় ১১:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩