ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা

কিশোরগঞ্জে মসজিদের অর্থ আত্মসাতে সাবেক সভাপতি কারাগারে

কিশোরগঞ্জের নিকলীতে একটি মসজিদের টাকা আত্মসাতের মামলায় মসজিদের সাবেক সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই সভাপতির নাম মো.আসমত আলী।

বুধবার (২৫ জানুয়ারি) কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর বিচারক মোহাম্মদ আশিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মো. আসমত আলী নিকলী সদর ইউনিয়নের কামারহাটি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তিনি ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্থানীয় পুকুরপাড় জামে মসজিদের সভাপতি ছিলেন।

সভাপতি থাকাকালীন মসজিদের ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন এই মর্মে গত বছরের ১৮ মে আসাদুজ্জামান নামের মসজিদ কমিটির এক সদস্য মো. আসমত আলীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০ বছর পর্যন্ত সভাপতি ছিলেন তিনি।

এই ১০বছর ছয় একরের বিশাল আয়তনের পুকুর পত্তন থেকে প্রায় ৭০ লাখ টাকাসহ কৃষিজমি পত্তন, দোকান ভাড়ার জামানত, দোকান ভাড়া, সিএনজি ও বাসস্ট্যান্ড ইজারা, গাছ ও ঘাস বিক্রি, পুরাতন মাদরাসাঘর ভাড়া, পরিত্যক্ত ঘর বিক্রি, গোরস্থান উন্নয়নের জন্য প্রাপ্ত অনুদান এবং বছরব্যাপী প্রাপ্ত অনুদান বাবদ আরও প্রায় ৫৯ লাখ টাকা মসজিদের আয় হয়। ইমাম ও মুয়াজ্জিনের বেতন এবং মসজিদ ও মসজিদের দোকানপাট সংস্কার বাবদ ব্যয় করেন ৩৩ লাখ টাকা। তার কাছে থাকা ৯৫ লাখ ৯৫ হাজার টাকা থেকে যায়।

পরে আদালত ওই মামলার তদন্ত করার নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কিশোরগঞ্জকে। পিবিআই তদন্ত করে গত বছরের ৭ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। পিবিআই এর তদন্ত প্রতিবেদনে মো.আসমত আলী ১৫ লাখ ২৬ হাজার ৫৯২ টাকা ১৫ পয়সা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয়। আদালত ওই মামলার অভিযোগ আমলে নিয়ে মসজিদের সাবেক সভাপতি আসমত আলীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।

এর প্রেক্ষিতে বুধবার (২৫ জানুয়ারি) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসমত আলী। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু সাইদ ইমাম মসজিদের সাবেক সভাপতি মো.আসমত আলী কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মসজিদের অর্থ আত্মসাতে সাবেক সভাপতি কারাগারে

আপডেট সময় ০২:১৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩