ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

যতদিন পর্যন্ত ফিলিস্তিনিরা সম্পূর্ণ আলাদা, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র না পাচ্ছে ততদিন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। এমনটিই জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জেরুজালেমে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। ওই বৈঠকে সৌদির সঙ্গে সাধারণ সম্পর্ক স্থাপনের ব্যাপারে কথা বলেন নেতানিয়াহু। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তাও চান তিনি।

এরপরই এমন মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফারহান আল সউদ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে তিনি বলেছেন, ‘স্বাভাবিক সম্পর্ক এবং সত্যিকারের স্থিতিশীলতা আসবে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র দেওয়ার মাধ্যমে।’

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ। তবে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে সৌদির প্রতিবেশী আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এছাড়া মরক্কো ও সুদানও ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে।

যেটিকে আরব বিশ্বের অন্য দেশগুলো ফিলিস্তিনিদের সঙ্গে ‘বেঈমানী’ হিসেবে দেখে।

তবে সৌদি সরাসরি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখলেও দেশটির সঙ্গে বিভিন্নভাবে কাজ করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের অ্যাথলেটদের আসার ব্যবস্থা করে দিয়েছে।

এদিকে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমকে নিয়ে স্বাধীন দেশের স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা। তবে যত দিন যাচ্ছে বিষয়টি জটিল হচ্ছে। কারণ ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে ইহুদিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

আপডেট সময় ০৬:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩