ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তুরাগে মেট্রোরেলের চোরাই বৈদ্যুতিক তারসহ গ্রেফতার-১

 রাজধানীর তুরাগের ষোলহাটি এলাকা থেকে উত্তরা মেট্রোরেল প্রকল্পের চোরাই বৈদ্যুতিক কেবলের তার সহ চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: নাসিম (২৫)। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে তুরাগের ষোলহাটি এলাকা ১০ নং ব্রিজ সংলগ্ন নোয়াখালী হোটেলের পিছনে নার্সারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের সরকারী বৈদ্যুতিক কেবলের দুই বান্ডিল তার উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ধৃত মো: নাসিমের সহযোগি অপরজন দৌঁড়ে পালিয়ে যায়। আজ বুধবার রাতে ডিএমপির তুরাগ থানার উপ- পরিদর্শক (এসআই) মো: মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্হানীয় লোকজন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে তুরাগের ষোলহাটি এলাকা ১০ নং ব্রিজ সংলগ্ন নোয়াখালী হোটেলের পিছনে নার্সারী থেকে চোর দলের সদস্য নাসিমকে পুলিশ তারসহ আটক করে গাড়িতে উঠানোর সময় খবর পেয়ে তাকে ছাড়াতে নানা তদবির চালাতে থাকে চোর সিন্ডিকেটের অন্যান্য সদস্য হাবিব (২৭) ও তার সহযোগী চোর নাসিমের দুলাভাই স্বাধীন (৩২)।

তারা ঘটনাস্থলে আসা তুরাগ থানার এসআই মোজাম্মেলের সাথে দেনদরবার শুরু করেন। কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে জব্দ তালিকা না করেই চোরাই মালসহ চোরকে আটক করে নিয়ে যান পুলিশের এই এসআই। বিষয়টি সন্দেহ হলে ঘটনাটি জানতে তুরাগ থানায় যান সাংবাদিকরা। সেখানে গিয়ে তারা দেখেন এস আই মোজাম্মেলের সাথে আটককৃত ব্যাক্তির দুলা ভাইয়ের চলছে দেনদরবার।

এক পর্যায়ে আবারো সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে থানায় ঢুকে যান এসআই‌ মোজাম্মেল । পরে কনস্টেবলের মাধ্যমে ঘটনাস্থলে উপস্থিত দুই সাংবাদিককে ডেকে নিয়ে মামলার সাক্ষীদের জায়গায় স্বাক্ষর করতে বাধ্য করেন তুরাগ থানার ওই এসআই। এবিষয়ে এসআই মো: মোজাম্মেল জানান, আমি গতরাতে খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছে উত্তরা মেট্রোরেল প্রকল্পের চুরি করা দুই বান্ডিল তারসহ নাসিমকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

তুরাগে মেট্রোরেলের চোরাই বৈদ্যুতিক তারসহ গ্রেফতার-১

আপডেট সময় ০৬:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২