ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তালিকায় বিএনপি সভাপতির ভাই-শ্যালক ও কর্মচারী কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা বাসসের পরিচালক হলেন করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক মেয়াদোত্তীর্ণ ভিসার সমাধান হবে দ্বিপক্ষীয় আলোচনায়: নুর দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত কৃষি ও ভূসম্পত্তি বিভাগের দ্বন্দ্বে বিপর্যস্ত চিনিশিল্প, সচিব মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ কুমিল্লায় জাবির নিখোঁজ শিক্ষার্থী মোহাইমিনুল উদ্ধার শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া নাটোরে পুলিশের অভিযানে ৫০ কিশোর আটক, অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান

কুমিল্লায় জাবির নিখোঁজ শিক্ষার্থী মোহাইমিনুল উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাউদকান্দি মডেল মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মোহাইমিনুল অন্য একজনের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তাঁর বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী শফিউজ্জামান শাহীনকে মেসেঞ্জারে বার্তা পাঠান। ওই বার্তায় তিনি জানান, দাউদকান্দি মডেল মসজিদের আশপাশে রয়েছেন এবং তাঁকে যেন উদ্ধার করা হয়।

বার্তাটি পাওয়ার পর সাভার থানা পুলিশ বিষয়টি দাউদকান্দি মডেল থানা পুলিশকে জানায়। পরে দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে মসজিদের পাশের একটি বাড়ি থেকে মোহাইমিনুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত ১০টার দিকে সাভার থানা পুলিশ দাউদকান্দি থানায় পৌঁছালে তাঁকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘মোহাইমিনুলকে কেউ আটকে রাখেনি। তিনি নিজেই মসজিদের পাশের একটি বাড়িতে অবস্থান করছিলেন বলে আমরা জানতে পেরেছি।’ তিনি আরও জানান, উদ্ধারের পর মোহাইমিনুলকে শারীরিকভাবে সুস্থ দেখা গেছে।

এর আগে সোমবার বিকেলে মোহাইমিনুলের সন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ওই দিন সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি মোহাইমিনুলের সন্ধানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগসহ প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

গত রোববার বিকেল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন মোহাইমিনুল। এরপর তাঁর আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। নোটে বিভাগের অবহেলার বিষয় উল্লেখ থাকায় তা তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোট পাওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তালিকায় বিএনপি সভাপতির ভাই-শ্যালক ও কর্মচারী

কুমিল্লায় জাবির নিখোঁজ শিক্ষার্থী মোহাইমিনুল উদ্ধার

আপডেট সময় ১২:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬