ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগেকার দিনের শিক্ষক ও বর্তমান শিক্ষক: সময়ের পরিবর্তনে শিক্ষার রূপ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, ডাকাতের কবল থেকে উদ্ধার ৪ জেলে আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৫৩ দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বন্ধ, দোহায় গেল বাংলাদেশ বিমান সারের ডিলার দলীয় নেতাকর্মীদের দিলে সারের অনিয়ম ঠেকাবে কে? নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী নাগরিকবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি সেঞ্চুরির পথে লিটন, ফিফটির অপেক্ষায় মিরাজ মা ইলিশ রক্ষায় কঠোর নৌপুলিশ, পদ্মায় আটক ৭

ইউপি নির্বাচন সামনে রেখে বৈঠকে ইসি

স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে এ গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কমিশনের ১৩তম সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ইসি জানায়, প্রস্তাবিত কমিশন সভার আলোচ্যসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রধান আলোচ্য বিষয় হিসেবে রয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার পরিকল্পনা ও সময় নির্ধারণ। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টন নিয়েও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই সঙ্গে ইসির পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড ছাপানো ও ব্যবস্থাপনায় ব্যবহৃত যন্ত্রপাতির বর্তমান অবস্থা, সঠিক রক্ষণাবেক্ষণ, আটকে থাকা কার্ড ছাপানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করা হবে। এ বিষয়ে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে সভায়।

এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ-সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগেকার দিনের শিক্ষক ও বর্তমান শিক্ষক: সময়ের পরিবর্তনে শিক্ষার রূপ

ইউপি নির্বাচন সামনে রেখে বৈঠকে ইসি

আপডেট সময় ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬