ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগেকার দিনের শিক্ষক ও বর্তমান শিক্ষক: সময়ের পরিবর্তনে শিক্ষার রূপ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, ডাকাতের কবল থেকে উদ্ধার ৪ জেলে আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৫৩ দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বন্ধ, দোহায় গেল বাংলাদেশ বিমান সারের ডিলার দলীয় নেতাকর্মীদের দিলে সারের অনিয়ম ঠেকাবে কে? নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী নাগরিকবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি সেঞ্চুরির পথে লিটন, ফিফটির অপেক্ষায় মিরাজ মা ইলিশ রক্ষায় কঠোর নৌপুলিশ, পদ্মায় আটক ৭

কক্সবাজারে তাজমিন হত্যা মামলার কথিত প্রেমিক রাজু আটক

কুমিল্লার আলোচিত সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে তার কথিত প্রেমিক রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কক্সবাজার সদর থানায় নেওয়া হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী রাজুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিন হত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে, রোববার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাজমিনের সঙ্গে তার শেষ যোগাযোগের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন রাজু।

রাজুর ভাষ্য অনুযায়ী, রাতে তাজমিন কুমিল্লা শহরের বাসায় গিয়ে প্রধান ফটক বন্ধ দেখতে পায়। পরে মা-বাবাকে ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানায়। এরপর বাসায় প্রবেশ করতে না পেরে তাজমিন এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে বলে দাবি করেন তিনি।

রাজু আরও জানান, সকালে বাসায় ফিরে যাওয়ার কথা বলার পর তিনি তাজমিনকে ভিডিও কল করেন। ওই সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পান। এ নিয়ে তিনি তাজমিনকে বকাঝকা করেছিলেন বলেও সাক্ষাৎকারে দাবি করেন রাজু।

তবে তাজমিন হত্যা মামলায় রাজুর প্রকৃত ভূমিকা কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগেকার দিনের শিক্ষক ও বর্তমান শিক্ষক: সময়ের পরিবর্তনে শিক্ষার রূপ

কক্সবাজারে তাজমিন হত্যা মামলার কথিত প্রেমিক রাজু আটক

আপডেট সময় ১১:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬