ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’

কুমিল্লায় টাকা চুরির সন্দেহ করায় যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা বুড়িচং উপজেলার দূর্গাপুর নোয়াপাড়ায় মন্জুরুল নামে একজন যুবককে কুপিয়ে হত্যার পর বস্তাবন্দি করে লাশ ডোবায় ফেলে দেয় অপর শ্রমিক। ঘটনাটি ১৩ জনিুয়ারির হলেও সোমবার (১৬ জানুয়ারি) মধ্য রাতে নোয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ।

এ ঘটনায় পুলিশ নিহতের রুমমেট মো. নাহিদকে (১৮) গ্রেফতার করেছে। রংপুরের বদরগঞ্জ থানার আলা মিয়ার ছেলে নিহত মঞ্জুরুল ইসলাম(২৬) এবং গ্রেফতারকৃত নাহিদ(১৮) রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্র জানা যায়-নিহত মঞ্জুরুল স্থানীয় আক্তারের ফার্মে এবং নাহিদ দিনমজুর হিসেবে কাজ করতেন। তারা দুইজন উপজেলার দুর্গাপুরের নোয়াপাড়া এলাকায় একটি রুমে ভাড়া থাকতেন। গত কয়েকদিন আগে মঞ্জুরুলের ১ হাজার ৫০০ টাকা হারিয়ে যায়। এ টাকা নাহিদ নিয়েছেন বলে সন্দেহ হয় মঞ্জুরুলের। পরে বিষয়টি নিয়ে নাহিদের মা-বাবাসহ বিভিন্ন জনের কাছে বিচার দেওয়া হয়।

এতে তিনি ক্ষিপ্ত হয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে ঘুমন্ত অবস্থায় মঞ্জুরুলের মাথায় দা দিয়ে একাধিক কোপ দিয়ে হত্যা করে।পরবর্তীতে লাশ বস্তাবন্দি করে ফার্মের পাশের একটি ডোবায় ডুবিয়ে দেওয়া হয়। বুড়িচং থানার ওসি মারুফ রহমান আমাদের মাতৃভূমিকে বলেন, ঘটনার শুরু ১৩ জানুয়ারি,গতকাল বিকালে আমাদের কাছে জিডি নিয়ে আসেন নিহত মঞ্জুরুলের বড় ভাই।পরবর্তীতে আমরা তার রুমমেটক নাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি।তার কথা-বার্তায় সন্দেহ হলে আমরা তাকে ব্যপক জিজ্ঞাসাবাদ করলে সে বিস্তারিত বলে। সে জানায়, চোর বলাতেই তাকে হত্যা করেছে। পরে লাশ ডোবায় ডুবিয়ে দিয়েছে। তার তথ্যের ভিত্তিতে আমরা মঞ্জুরুলের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। উক্ত ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে ও হত্যাকারী নাহিদ পুলিশ হেফাজতে আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

কুমিল্লায় টাকা চুরির সন্দেহ করায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩