ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতা রক্ষা করে এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রেস সচিব বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয়।

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের।’

তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমে অসত্য তথ্যের বিস্তার রোধে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান প্রেস সচিব। তিনি বলেন, গুজব, গুঞ্জন ও অপপ্রচার রুখতে প্রতিটি গণমাধ্যমকে নিজস্ব উদ্যোগে নিয়মতান্ত্রিক ‘ফ্যাক্ট চেকিং’ বা তথ্য যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই।

দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিগত দিনের ভঙ্গুর প্রশাসনিক কাঠামো এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঝুঁকি কাটিয়ে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

আপডেট সময় ০৯:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬