ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী জিপিএসের ট্র্যাকিংয়ে ধরা পড়ল চোর, বরিশাল থেকে দুই যুবক গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া​ পুলিশের বিশেষ অভিযান ৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার শরীয়তপুরে দিনের আলোয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ২৩ কালাকচুয়া মিয়ামির সামনে দুর্ঘটনা ঠেকাতে বন্ধ সড়কপথ ফের চালু, বাড়ছে ঝুঁকি দূষিত নদীর পানি দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকায়-নদীর ভেতরে বাড়ি ঘর মার্কেট আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার বরগুনার গৌরচন্নায় ২৫ টন চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে

শরীয়তপুরে দিনের আলোয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ

শরীয়তপুরে এবার দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সড়কে বিক্ষোভ মিছিল করছেন।

মিছিল চলাকালে সড়কে অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। মিছিলের পেছনে একটি ট্রাককে অপেক্ষমাণ অবস্থায়ও দেখা যায়।

ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় কয়েকজনের হাতে বাংলাদেশের জাতীয় পতাকাও দেখা যায়।

এদিকে, প্রকাশ্যে এমন বিক্ষোভ মিছিলের বিষয়ে আগে থেকে কোনো তথ্য পুলিশের কাছে ছিল না বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

তিনি বলেন, আজ যে মিছিল হয়েছে, তা আমাদের জানা নেই। তারা যে বিক্ষোভ মিছিল করবে, এমন কোনো তথ্যও আমাদের কাছে আসেনি। আমরা বিষয়টি দেখছি।

ওসি আরও বলেন, মিছিলের স্থানটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকা। হুটহাট করে তারা মোটরসাইকেল নিয়ে এসে কয়েক মিনিট মিছিল করে চলে যায়। বিষয়টি আমরা দেখছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পরও শরীয়তপুরে প্রকাশ্যে সংগঠনটির নেতাকর্মীদের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

শরীয়তপুরে দিনের আলোয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ

আপডেট সময় ০৩:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬