ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী

চট্রগ্রামে র‍্যাব-৭ এর অভিযানে ৭০ কেজি গাজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা আটক

চট্টগ্রাম র‍্যাব-৭ অপরাধ কর্মকাণ্ডে বিভিন্ন ভূমিকা পালনে বদ্ধ পরিকর এর ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার ভুজপুর থানাধীন নারায়নহাট এলাকার একটি বসতঘরে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ১১ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০ :৩০ মিনিটের দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মনি বেগম ইয়াসমিন আক্তার (৪৫), স্বামী- শফি আলম সফিউল আলম, সাং-জুজখোলা, থানা- ভুজপুর, জেলা-চট্রগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে বসতঘরের সামনে থাকা একটি প্রাইভেটকারের ব্যাকঢালার ভিতর হতে ২০০ বোতল ফেনসিডিল এবং বসতঘরের স্টোর রুম হতে ৫টি বস্তায় মোট ৭০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগসাজসে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে পরবর্তীতে ভুজপুর ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে জব্দকৃত প্রাইভেটকারটি ব্যবহার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

চট্রগ্রামে র‍্যাব-৭ এর অভিযানে ৭০ কেজি গাজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা আটক

আপডেট সময় ০২:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩