ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট পাঠকদের সঙ্গে মতবিনিময় ও জ্ঞানচর্চা কেন্দ্র গড়ার প্রত্যয় জেলা প্রশাসক সুমনী আক্তারের জাল দলিল ও রাজস্ব ফাঁকির অভিযোগ, কাস্টমস কমিশনার আবু ওবায়দার বিরুদ্ধে আয়রন চাকমার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ঢাকা কাস্টম হাউসে রাকিব-ফরিদের ৩৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি জেনারেটর থাকলেও তেল-টেকনিশিয়ান সংকট,হাত পাখায় রোগীদের একমাত্র ভরসা কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী পদ্মফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচার বিরুদ্ধে মামলা গণপূর্ত সচিবের পিও গাজী মোকছেদের বিরুদ্ধে ফ্ল্যাট-প্লট বাগানো ও তথ্য পাচারের অভিযোগ ‘দুর্নীতির মহাকবি’ নুরুন্নবী, ঘুষ ছাড়া মেলে না জয়েন্ট স্টকের নিবন্ধন!

পদ্মফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচার বিরুদ্ধে মামলা

রংপুরের তারাগঞ্জে পদ্মফুল এনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে ৬ বছরের এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পাড়াতো চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে তারাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হাতগোপার বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।অভিযুক্ত শামিনুর (২২) একই গ্রামের শাহজামাল আলী ওরফে গ্যাদার ছেলে। ভুক্তভোগী শিশুটি ওই এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় শামিনুর পদ্মফুল এনে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে বাড়ির কাছের হাতগোপার বিলের পাড়ে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ।পরে ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যায় বলে দাবি পরিবারের।
ঘটনার পর শিশুটি অসুস্থ অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে শিশুটি ঘটনার কথা জানায়।
পরে শিশুটির বাবা তাকে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
তারাগঞ্জ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি তথ্য জানানো সম্ভব নয়।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

পদ্মফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬