ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্পা সেন্টারে অভিযানের খবর, ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারের ছাদ থেকে লাফিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

একই ঘটনায় আরও এক তরুণী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। দুপুর ২টার দিকে গুলশানের ওই স্পা সেন্টারে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত ওই তরুণীর নাম ফারজানা (১৯)। তার গ্রামের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে আহত তরুণীর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ফারজানার স্বামী জাহিদ হাসান জানিয়েছেন, স্ত্রীসহ তিনি খিলক্ষেত এলাকায় থাকতেন। এছাড়া ফারজানা গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতেন। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে তার স্ত্রী ছাদ থেকে লাফিয়ে পড়ে।

এ সময় নিহত ফারজানা কোন পার্লারে কাজ করতেন জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানিয়েছেন, ওই স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযান চলছিল বলে জেনেছি। পরে আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

স্পা সেন্টারে অভিযানের খবর, ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

আপডেট সময় ১২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩