ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ভারতে পাচার হওয়া ৩ যুবক ও ২ যুবতী দেশে ফিরলো বেনাপোল হয়ে

  • জহিরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • ৮৫৯ বার পড়া হয়েছে

ভালো কাজের আশায় ভারতে পাচার হওয়া বাংলাদেশী পাঁচ যুবক-যুবতী তিন থেকে ছয় মাস কারাবরণ শেষে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন। বুধবার দুপুর দুইটার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেন।

ফেরত এসেছেন গোপালগঞ্জ জেলার দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা ২৫, নরসিংদী জেলার হাবিবউল্লাহ বাহারের ছেলে আজিম ভুঁইয়া ২৭, ময়মনসিংহ জেলার আবুল মনছুরের ছেলে আল ফাহাদ ২৯, রাজবাড়ী জেলার আমির উদ্দিনের মেয়ে মুস্সাত মমতা ও যশোর জেলার সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন ২৭। এদের মধ্যে পুরুষ তিনজন ছিলেন মুম্বাই কারাগারে, আর নারী দুইজন ছিলেন নাগপুর একটি বেসরকারি শেল্টার হোমে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ বলেন তাদের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর রাইটস নামে একটি বেসরকারি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে। যশোর রাইটস এর ফিল্ড অফিসার বলেন তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে। তারপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তুলে দেওয়া হবে।

Tag :

2 thoughts on “ভারতে পাচার হওয়া ৩ যুবক ও ২ যুবতী দেশে ফিরলো বেনাপোল হয়ে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ভারতে পাচার হওয়া ৩ যুবক ও ২ যুবতী দেশে ফিরলো বেনাপোল হয়ে

আপডেট সময় ০৯:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩