কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া দক্ষিণ পাড়ার বেপারি বাড়ির আবদুর রহমানের ছেলে মো. সৈকত হোসেন হৃদয় (২১), মেরুয়া মজুমদার বাড়ির খোরশেদ মজুমদারের ছেলে মো. সবুজ হোসেন মজুমদার (২৮), বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মধ্যম পাটোয়ারী বাড়ির ফিরোজ আলমের ছেলে মো. মারুফ হোসেন (২০), দুর্গাপুর আলী মিয়া পণ্ডিত বাড়ির মো. লিটনের ছেলে মো. মাহমুদুল হাসান (১৯) এবং হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ উশা হাজী বাড়ির মো. খোকনের ছেলে আজাদ হোসেন (২০)কে গ্রেপ্তার করা হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এস এম আনোয়ার মনোহরহঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 





















