ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে ‘মাফিয়া’ চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা ফুলবাড়ী ট্র্যাজেডির ২০ বছরেও অপূর্ণ ছয় দফা দাবি বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু ও সাংগঠনিক সম্পাদক জাকির নির্বাচিত জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান চেয়ারম্যান প্রার্থী রেফায়েত নীলফামারীতে সত্যের সন্ধানে ও মানবসেবায় অনন্য এক তরুণ: আল মিজান দুর্নীতি মামলা, বরখাস্ত-অপসারণের পরও সিডিএতে বহাল হাসান, উঠছে নানা প্রশ্ন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার : সড়কমন্ত্রী অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের

শোকের ভারে মৃত্যুশয্যায় শ্রাবণীর বাবা, হার্ট অ্যাটাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

আলোচিত পীরগঞ্জ নগর মাতৃসদন কেন্দ্রে প্রসূতি শ্রাবণী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন হতদরিদ্র রিকশাচালক বাবা মতিয়ার রহমান। গত ২৩ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময়ে মেয়ের মৃত্যুর শোক ও মানসিক আঘাতে হার্ট অ্যাটাক করে বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মেয়েকে হারানোর বেদনায় শয্যাশায়ী মতিয়ার রহমানের কান্নায় ভারী হয়ে উঠেছে স্বজনদের পরিবেশ। পরিবারের অভিযোগ, শ্রাবণী ও তাঁর অনাগত সন্তানের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে দিন দিন শারীরিকভাবেও ভেঙে পড়ছেন অসহায় এই বাবা।
স্বজনদের দাবি, নগর মাতৃসদন কেন্দ্রে চিকিৎসা অবহেলা, কালক্ষেপণ ও দায়িত্বে গাফিলতির কারণেই শ্রাবণী ও তাঁর গর্ভের সন্তানের করুণ মৃত্যু হয়েছে। এখন মেয়েকে হারিয়ে তাঁর বাবাও যেন মৃত্যুর সঙ্গে লড়ছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শ্রাবণী ও তাঁর অনাগত সন্তানের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও গাফিলতির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করছেন স্থানীয়রা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শোকের ভারে মৃত্যুশয্যায় শ্রাবণীর বাবা, হার্ট অ্যাটাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

আপডেট সময় ১১:৪১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬