ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ায় খাটিয়ার আঘাতে তাওসিন নামের এক শিশুর মৃত্যু

বগুড়ায় পারবারিক দ্বন্দের জেরে বাঁশের তৈরী খাটিয়া দিয়ে আঘাত করে এক তাওসীন নামের এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজ হাসপাতালে শিশু তাওসীনের মৃত্যু হয়। নিহত শিশু, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম গোদারপাড়া এলাকার কুদ্দুস ফকিরের ছেলে তাহসিন ফকির (৯)।

সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। জানা গেছে, গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭ টার দিকে সদরের পশ্চিম গোদারপাড়া এলাকায় তাওসীন স্থানীয় একটি মাঠে খেলাধুলা করছিল। তখন আমিনুল বাঁশের তৈরী খাটিয়া দিয়ে তাওসীনের মাথার উপরের অংশের বাম পাশে অঅঘাত করে। পরে তাহসিনকে আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহসিন।

তাহসিনের মা তাসলিমা খাতুন বলেন, আমাদের পাশের বাড়ির আমিনুল ষড়যন্ত্র করে বাঁশের খাটিয়া দিয়ে আঘাত করে আমার ছেলেকে হত্যা করলো। আমি সন্তান হত্যার বিচার চাই। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত আমিনুলের সঙ্গে নিহত তাহসিনের মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। মূলত তারই জেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিলো। তবে গতকাল দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। এর এক পর্যায়ে বাঁশ দিয়ে শিশুটিকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

আজ জানলাম অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে। বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, পশ্চিম গোদারপাড়া এলাকায় এক শিশুকে বাঁশের আঘাতে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার বিচার দাবি করছি। এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, দুই পরিবারের দ্বন্দের জেরে শিশু তাহসিনকে হত্যা করা হয়। আমরা শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নিব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বগুড়ায় খাটিয়ার আঘাতে তাওসিন নামের এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩