ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ কেল্লা বাবার মাজারের দানবাক্স খুলে মিলল ১ কোটি ৩ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিম এর যোগদান বেগমগঞ্জের বাংলাবাজারে নতুন থানা স্থাপনের দাবি কালুখালীতে ৩৭ খামারির মাঝে ১১১টি ভেড়া বিতরণ করল প্রাণিসম্পদ দপ্তর  রাজবাড়ীর কালুখালীতে গোল্ডেন লাইন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ জেনে নিন পিংক বাসের ভাড়ার তালিকা চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক আর নেই

কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় রতনদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ বাস্তবায়ন-সম্পর্কিত উপজেলা কমিটি, কালুখালী, রাজবাড়ীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. ফজলুল হক।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, কালুখালী, রাজবাড়ীর ক্ষেত্র সহকারী মো. রিপন বিশ্বাস এবং রতনদিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্দুর লতিফ।

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।

সমাপনী অনুষ্ঠান উপলক্ষে রতনদিয়া ইউনিয়নের মৎস্যজীবীদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ চত্বরে ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় উপস্থিত দর্শনার্থীরা খেলাটি উপভোগ করেন এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, খামারি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ

কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৫:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬