ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অস্কারে যাচ্ছে কাশ্মির ফাইলস, সমালোচকদের একহাত নিলেন মিঠুন

২০২২ সালের বলিউডের বিতর্কিত সিনেমার তালিকায় সবার ওপরে রয়েছে দ্য কাশ্মির ফাইলসের নাম। গত বছর ১১ মার্চ মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। তারপর থেকেই বিতর্ক মাথাচাড়া দেয়। কাশ্মিরে হিন্দু পণ্ডিতদের গণহত্যার কাহিনী তৈরি করা হয়েছে এটি। 

কাশ্মিরে বসবাসকারীদের একাংশের দাবি ছিল, একটি বেদনাদায়ক ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। তবে দেশের একাধিক শহরে প্রশংসিত হয়েছে এই ছবি। বক্স অফিসেও প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে এ সিনেমা। যদিও বিতর্ক এই ছবির পিছু ছাড়েনি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই সিনেমাটি অস্কারের দৌড়ে শামিল হয়েছে। এই পরিস্থিতিতে বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন ছবির অন্যতম তারকা মিঠুন চক্রবর্তী। তার কথায়, সিনেমাটি অস্কারের শর্টলিস্টে আছে জেনেই ভালো লাগছে। সমালোচকরা যথার্থ জবাব পেলেন।

ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদের প্রসঙ্গ টেনে মিঠুন বলেন, যে জুরি সদস্য ছবিটিকে কুরুচিকর ও প্রপাগান্ডা আখ্যা দিয়েছিলেন, এবার তিনিও যোগ্য উত্তর পেলেন। দর্শক ছবিটি পছন্দ করেছে। এবার বিশ্বের দরবারে স্বীকৃতি পেল এই সিনেমা।

তিনি আরও বলেন, আমি বিতর্কিত কিছু বলতে চাই না। তবে যে ছবিটি অস্কারের শর্টলিস্টে রয়েছে, তা বেশ কিছু হলে মুক্তি পায়নি। সেটাই বেদনা দেয়। ভারতীয় ছবি অনেকটা পথ পেরিয়েছে। আমাদের ছবির সঙ্গে আরও বেশ কিছু ছবি শর্টলিস্টেড হয়েছে। ওই সিনেমাগুলোর নির্মাতাদেরও আমি অভিনন্দন জানাতে চাই।

তিনি আরও বলেন, পল্লবী জোশি, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, অনুপম খেররা সেরা অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছেন। এই তো সবে শুরু। এখনও অনেকটা সফর বাকি। আইএফএফআই জুরি নাদাভ লাপিদ বলেছিলেন, আমরা সকলেই অত্যন্ত বিরক্ত। এই ছবিটি প্রপাগান্ডার অংশ ও কুরুচিকর। কোনো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে এই ছবিটি অংশ নিতে পারে না। আমি আমার অনুভূতি প্রকাশ করতে বাধ্য হচ্ছি। সমালোচনারও প্রয়োজন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

অস্কারে যাচ্ছে কাশ্মির ফাইলস, সমালোচকদের একহাত নিলেন মিঠুন

আপডেট সময় ০২:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩