ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চাঁদপুরে সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের এক নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি চাঁদপুর শহরের ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে উক্ত ছাত্রীটি রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে নিহতের একটি আইডি কার্ড (পরিচয়পত্র) উদ্ধার করা হয়। আইডি কার্ডের তথ্য অনুযায়ী, নিহত শিক্ষার্থীর নাম তায়েবা আক্তার। সে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার ‘বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়ার আলিম মাদ্রাসা’র নবম শ্রেণীর ছাত্রী। তার রোল নম্বর ৫৬ এবং শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭। পরিচয়পত্রে তার পিতার নাম তাজুল ইসলাম ও মাতার নাম আমেনা বেগম উল্লেখ রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ও স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬