ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মির্জা ফখরুল-আব্বাসের জামিন বহাল রাখা জনগণের বিজয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বহাল রাখা বিরোধী রাজনৈতিক শক্তি তথা জনগণের বিজয় বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্য।

গত রবিবার নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলামের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ মন্তব্য করেছেন নেতৃবৃন্দ।

সভায় স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের যুগপৎ কর্মসূচি এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী দিনের যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, অবৈধ সংসদ ভেঙে দেয়ার দাবিতে সংসদ ভবন অভিমুখে গণতন্ত্র পদযাত্রা, অনির্বাচিত অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণমিছিলের দাবি উঠে আসে।

কেন্দ্রীয় কমিটির সভায় বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রউফ মান্নানকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর কাদির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এস এম গোলাম নিজামী, মাহবুব আলী, শাহিনুল আলম, ফিরোজ হাসান রনি, এলিজা নুসরাত এবং রোকেয়া ইসলাম কেয়াকে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত করা হয়। সভায় বি এম নিজাম উদ্দিন নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নির্বাচিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মির্জা ফখরুল-আব্বাসের জামিন বহাল রাখা জনগণের বিজয়

আপডেট সময় ০৬:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩