ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে দুই মাস পর আবারও জ্বালানি তেলের সংকট নওগাঁর ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নীলফামারী ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার টানা বৃষ্টির প্রভাবে বাড়ল পেঁয়াজের দাম ডুগডুগী বড়গাছা বাজারে বিকাশ দোকানে ১ লাখ টাকা চুরি ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ লাখ টাকার মাদক জব্দ কালিয়াকৈরে হানিট্র্যাপ চক্রের জাল ভাঙল পুলিশের অভিযানে, আটক ৪ কাঁচামরিচের দামে আগুন, কেজি ৩২০ টাকায় নাকাল রাজধানীবাসী পঞ্চগড়ে অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে চাকরি খাওয়ার হুমকির অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জেরে প্রকৌশলী দম্পতিকে দুই শহরে বদলি

নীলফামারী ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার

নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ডোমার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমেদকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। নীলফামারীর জলঢাকা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থাটি।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডোমার সদর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুম আহমেদ পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। তিনি ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে ডোমার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি ডোমার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান।
গ্রেপ্তারের ধরন নিয়ে মাসুম আহমেদের পরিবার ও স্থানীয় থানা পুলিশের বক্তব্যের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। মাসুম আহমেদের বড় ভাই আবুল কালাম অভিযোগ করে বলেন:অন্যদিকে, গ্রেপ্তারের ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে ডোমার থানা পুলিশও বিস্তারিত অবগত ছিল না। ডোমার থানার তদন্ত কর্মকর্তা আজগর আলী জানান, কোন প্রক্রিয়ায় বা কারা তাকে নিয়ে গেছে, সে বিষয়ে প্রাথমিক পর্যায়ে থানাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।অবশেষে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলবুর রহমান।
তিনি জানান, নীলফামারীর জলঢাকা থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলার তদন্তে নাম উঠে আসায় মাসুম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে দুই মাস পর আবারও জ্বালানি তেলের সংকট

নীলফামারী ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার

আপডেট সময় ০২:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬