ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে ‘প্যারাডাইম শিফট’ চালু করবে  : ভাইস-চ্যান্সেলর জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা  ‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যহতি চেয়ে আবেদন জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি ঘরে নতুন বউ রেখে মসজিদে যুবকের আ’ত্ম’হ’ত্যা, ম’র’দে’হ দেখে মা’রা গেলেন মামা জুলাই শহীদ দিবসে কুমিল্লা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি কোটালীপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদকে ফ্যাসিস্ট দাপট : পৃষ্ঠপোষক ডিজি হাসান মারুফ খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু অবশেষে মাঠে গড়াচ্ছে ‘ফিনালিসিমা’, মুখোমুখি মেসি-ইয়ামাল

খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে একসঙ্গে চার মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল, উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার ছাত্রী।

স্থানীয়রা জানায়, মাদরাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী বাড়িতে ফিরে পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা, জান্নাতসহ চারজন পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় একটি খালে ছয় শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়। বাকি দুজন কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগে তারা মারা যায়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে ‘প্যারাডাইম শিফট’ চালু করবে  : ভাইস-চ্যান্সেলর

খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৩:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬