ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নীলফামারীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত : স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান আর নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে ‘প্যারাডাইম শিফট’ চালু করবে  : ভাইস-চ্যান্সেলর জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা  ‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যহতি চেয়ে আবেদন জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি ঘরে নতুন বউ রেখে মসজিদে যুবকের আ’ত্ম’হ’ত্যা, ম’র’দে’হ দেখে মা’রা গেলেন মামা

জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ভোলা শহরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা মহান জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এ সময় ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মহান জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬