ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নীলফামারীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত : স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান আর নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে ‘প্যারাডাইম শিফট’ চালু করবে  : ভাইস-চ্যান্সেলর জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা  ‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যহতি চেয়ে আবেদন জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি ঘরে নতুন বউ রেখে মসজিদে যুবকের আ’ত্ম’হ’ত্যা, ম’র’দে’হ দেখে মা’রা গেলেন মামা

জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে “নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও জুলাইয়ের চেতনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি এবং দেশের উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ছিল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তারা বলেন, এ আন্দোলনকে ঘিরে বিভেদ বা সংকীর্ণ রাজনৈতিক চর্চা কাম্য নয়। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে একযোগে কাজ করার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা মো. নাজির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোবাস্সের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল বাতেন, সমন্বয়ক সোহান ও সাহাদাত সাইমুন সাদাব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান গোলাম আযমসহ অন্যান্যরা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আপডেট সময় ০৪:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬