সংবাদ শিরোনাম ::

নরওয়ে ম্যাচের আগে নেইমারকে নিয়ে যা জানালেন আনচেলত্তি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারকে ঘিরে সব জল্পনার অবসান ঘটালেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমার নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়েও তাকে শুরুতে বদলি বেঞ্চেই দেখা যেতে পারে।

বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট খেলেছিলেন তিনি। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়েও তাকে শুরুতে বদলি বেঞ্চেই দেখা যেতে পারে।

আনচেলত্তি জানান, নেইমার খুশি নয়, কারণ সে প্রতিটি ম্যাচ খেলতে চায়। কিন্তু সে পুরো বিষয়টি দারুণ পেশাদারিত্বের সঙ্গে সামলাচ্ছে। অনুশীলনে কঠোর পরিশ্রম করছে এবং সতীর্থদের কাছে সে অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। মাঠে ও মাঠের বাইরে দলের জন্য তার গুরুত্ব অনেক।

ডান পায়ের পেশির চোট নিয়েই বিশ্বকাপে এসেছেন নেইমার। যদিও আনচেলত্তি জানিয়েছেন, তিনি এখন খেলার জন্য প্রস্তুত। তবে একটানা কতক্ষণ খেলতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ব্রাজিল কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার প্রস্তুত। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা তাকে ব্যবহার করব। তার অভিজ্ঞতা দলের জন্য অনেক বড় শক্তি।’

নরওয়ের বিপক্ষে অতীত রেকর্ড অবশ্য ব্রাজিলের জন্য সুখকর নয়। চারবারের দেখায় একবারও জয় পায়নি সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর দুটি জিতেছে নরওয়ে। শুধু তাই নয়, ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষেও জয় পায়নি ব্রাজিল।

তবে অতীতের পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ আনচেলত্তি। তার বিশ্বাস, কঠিন এই পরীক্ষায় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তার দল।

তিনি বলেন, ‘নরওয়ে খুবই সংগঠিত একটি দল। তাদের বিপক্ষে খেলাটা কঠিন হবে, সেটা আমরা জানি। তবে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি এবং জয় নিয়েই মাঠ ছাড়ার আত্মবিশ্বাস আমাদের আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

নরওয়ে ম্যাচের আগে নেইমারকে নিয়ে যা জানালেন আনচেলত্তি

আপডেট সময় ০১:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬