সংবাদ শিরোনাম ::
ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে চাঁপাইনবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ মেলার আয়োজনের অভিযোগ উঠেছে। এমনকি পরীক্ষা চলাকালীন সময়েও উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ করেছে হোন্ডা মোটরসাইকেলের আয়োজনে হওয়া মেলায়। শনিবার (২৭ জুন) দিনব্যাপী নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ম্যাংগো ফেস্ট অনুষ্ঠিত হয়।
জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ৩৬০ ঘন্টা কোর্সের সমাপনী পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ সরকারি কলেজের মনিমুল হক ভবনের ৫১০১ ও ৫১০২ নম্বর কক্ষে। অফিস এ্যাপ্লিকেশন ও ডাটাবেজ প্রোগ্রামিংয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। জানুয়ারি থেকে জুন এই ৬ মাসের প্রশিক্ষণ শেষে শনিবার (২৭ জুন) সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২০ জন শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকেই টাঙানো রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের সমাপনী পরীক্ষায় নোটিশ। সেখানে কলেজে ১৪৪ ধারা জারির কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকলেও ব্যানারের ঠিক পেছনেই দিনব্যাপী বাজানো হচ্ছে উচ্চস্বরে সাউন্ড বক্স। সকাল ১০টা থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। পরে সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত হয় এক গ্রুপের ভাইভা পরীক্ষা। পরে দেড়টায় শুরু হয়ে আরেক গ্রুপের পরীক্ষা চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে সকাল থেকেই উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে মিউজিক ও গান বাজানো হয়।
সোহেল রানা, আব্দুর রহমানসহ কয়েকজন পরীক্ষার্থী জানান, লিখিত পরীক্ষার শুরু থেকেই কলেজ মাঠে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিলো। পরীক্ষা কক্ষেও তীব্র শব্দ আসছে। কোন উপায় না থাকায় এভাবেই পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষার সময়েও এমন উচ্চস্বরে মাইক, সাউন্ড বক্স বাজানো উচিত নয়। কারন এতে আমাদের খুবই সমস্যায় পড়তে হয়েছে। আশা করি, কর্তৃপক্ষ এবিষয়ে আরও বেশি সচেতন থাকবে।
অভিভাবক রফিকুল ইসলাম বলেন, ভীষণ অবাক হয়েছি এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকান্ডে। পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে এমন উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে মিউজিক বাজাতে পরে? কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীন কাজ শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে। এছাড়াও ১৪৪ ধারা থাকা কলেজে ম্যাংগো ফেস্টের উচ্চস্বরে গানবাজনা চলাকালীন সময়েও পুলিশ সদস্যদেরকে সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
হোন্ডা মোটরসাইকেলের ম্যাংগো ফেস্টে দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা, বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বিকেলে হোন্ডার উর্ধ্বতন কর্মকতা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মিলে কেক কেটে এই উৎসব উদযাপনের কথা রয়েছে।
এনিয়ে হোন্ডার চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি শিশির মুঠোফোনে জানান, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি নিয়েই কলেজ মাঠে ম্যাংগো ফেস্টের আয়োজন করা হয়েছে। আজকে (২৭ জুন) কলেজ কোন পরীক্ষা রয়েছে কি না, তা আমাদের জানা নেই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, ম্যাংগো ফেস্টের বিষয়ে থানা থেকে কোন অনুমতি নেয়া হয়নি। এমনকি এমন আয়োজনের কথা আমাদের জানা নেই।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ মুঠোফোনে বলেন, এমন আয়োজনের বিষয়ে আমাদের থেকে কোন অনুমতি নেয়া হয়নি। পরীক্ষা চলাকালীন সময়ে কলেজ কর্তৃপক্ষ এমন আয়োজনের কেন অনুমতি দিল, তা তারাই সেটা বলতে পারবে।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মুঠোফোনে জানান, প্রায় মাসখানেক আগে কলেজ মাঠে অনুষ্ঠানের জন্য হোন্ডা কোম্পানির পক্ষ
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

আপডেট সময় ০৬:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬