ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক

আত্রাইয়ে নদীর তীর থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

নওগাঁর আত্রাইয়ে শেখর কুমার সরকার (২৫) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) রাতে উপজেলার আত্রাই নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শেখর কুমার সরকার উপজেলার দর্শন গ্রামের মৃত সমর চন্দ্র সরকারের ছেলে। তিনি বগুড়ার একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় শেখর কুমার সরকার গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরেন। বাড়িতে এসে তিনি প্রচণ্ড গরম লাগছে বলে জানান এবং কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসার কথা বলে আবার বাড়ি থেকে বের হন।
রাত বাড়লেও শেখর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১১টার দিকে তার মা এক আত্মীয়কে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আত্রাই নদীর তীরে শেখরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। মরদেহের পাশে বমির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

আত্রাইয়ে নদীর তীর থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

আপডেট সময় ০৮:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬