ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ে বরের বেশে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা জানিয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ছয়জন শিক্ষক-কর্মচারীকে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার (২২ জুন) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুম ও খেলার মাঠে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন পরিবেশে বিদায় দেওয়া হয় প্রতিষ্ঠানের পাঁচজন শিক্ষক ও একজন অফিস সহকারীকে।
বিদায়প্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রয়াত শিক্ষক মো:আরিফ চৌধুরী, শ্রী রবীন্দ্রনাথ রায়, শ্রী শিশির রঞ্জন রায় এবং জীবিত শিক্ষক আব্দুস সালাম প্রামাণিক ও আব্দুল মজিদ। এছাড়া প্রয়াত অফিস সহকারী রফিকুল ইসলামকেও অনুষ্ঠানে স্মরণ করা হয়। প্রয়াত শিক্ষক ও অফিস সহকারীর পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের পক্ষ থেকে বিদায় গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আজীবন জমিদাতা সদস্য মঞ্জুর হোসেন চৌধুরী। তিনি বলেন,জীবনের নিয়মেই সবাইকে একদিন বিদায় নিতে হয়। বিদায়ী শিক্ষকরা এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে বিদ্যালয় গড়ে তুলেছেন। তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান ফিজার।
বিদ্যালয়ের শিক্ষক নুর আলম বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। বিদায় নেওয়া ছয়জনের মধ্যে তিনজন শিক্ষক ও একজন অফিস সহকারী আগেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাঁদের পরিবারের সদস্যরা আজ তাঁদের পক্ষ থেকে বিদায় নিতে এসেছেন। আমরা আজ আমাদের আদর্শ অভিভাবকদের হারালাম।
ধর্মীয় শিক্ষক মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন,খুব কষ্ট হচ্ছে স্যারদের বিদায় দিতে। আমরা সবাই মিলে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এটি আমাদের পরিবারের মতো। পরিবার থেকে আদর্শ অভিভাবক হারানোর শূন্যতা কখনো পূরণ হয় না। আমরা তাঁদের সুস্বাস্থ্য ও শান্তিময় জীবনের জন্য দোয়া করি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকরা ফুল ছিটিয়ে এবং বরের বেশে বিদায়ী শিক্ষকদের সম্মান জানিয়ে আবেগঘন পরিবেশে বিদায় জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ

ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা

আপডেট সময় ০৫:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬