ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে এসজিপিটি পরীক্ষায় সরকারী হাসপাতাল-প্রাইভেট ডায়াগনেস্টিক রিপোর্টে ব্যাপক গড়মিল রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২

ফেনীর পরশুরাম উপজেলায় একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন ২০২৬) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম মডেল থানার এসআই নাছির উদ্দিন ও এএসআই রাজীব বৈরাগীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া এলাকায় আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম কলেজের সামনে পরশুরাম-ফেনী সড়কে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (নং: ঢাকা মেট্রো-ছ-৭১-৩৮৮১) তল্লাশি করা হয়।

তল্লাশিকালে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ছোট-বড় আটটি কার্টন থেকে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৭৫০ মিলিলিটার। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা জসিম উদ্দিন (৫১) ও মিনহাজুর রহমান ওরফে অমি (২১) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরশুরাম মডেল থানার মামলা নং-০৫, তারিখ ২০ জুন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ

ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৬:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬