ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে এসজিপিটি পরীক্ষায় সরকারী হাসপাতাল-প্রাইভেট ডায়াগনেস্টিক রিপোর্টে ব্যাপক গড়মিল

ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

ফেনী পৌর মৎস্য আড়তে জেলি পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি ও গ্রেড পরিবর্তনের মাধ্যমে প্রতারণার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (২০ জুন) ভোর ৬টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় ৮০ কেজি জেলি পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ফেনী পৌর মৎস্য আড়তে পরিচালিত অভিযানে ‘বাংলাদেশ ফিশিং’ নামের একটি মৎস্য আড়ৎ থেকে জেলি পুশকৃত গলদা চিংড়ি উদ্ধার করা হয়। পরে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১ ধারায় আড়ৎটির মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত চিংড়ি জনস্বার্থে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে অন্যান্য মৎস্য আড়ৎ মালিক, ব্যবসায়ী ও ক্রেতাদের জেলি পুশকৃত চিংড়ির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়। একই সঙ্গে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি এবং গ্রেড পরিবর্তনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা নাসরিন কান্তা। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিরাজুল ইসলাম, জেলা মৎস্য দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬