ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী

গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি বিরোধী সংগঠন – গ্রিন ফোর্স বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত মহিম ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন গ্রিন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সদস্যরা। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহিম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস, ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ, গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট পলি,সাধারণ সম্পাদক এস এম সাহান,সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন, সহ-সভাপতি অহিদুজ্জামান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া খান সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন হিউম্যান প্রসপারিটি ফাউন্ডেশন, রিলায়েন্স ডেভেলপমেন্ট সোসাইটি ও ফরিদপুর রয়েল জেনারেল হাসপাতাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা,  জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজেদের বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার

গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬