ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। ​শনিবার (১৩ জুন)  দুপুরে সীমান্তের অভ্যন্তরে শিবেরবাজার বিওপি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
​বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবেরবাজার বিওপি’র একটি টহলদল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপি’র গেট সংলগ্ন রাস্তায় একটি যাত্রীবাহী অটোরিকশা তল্লাশী করা হয়।
​এ সময় অটোরিকশায় অবস্থানরত মোসাঃ বেগম নামের এক নারীকে তল্লাশী করে তার কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৬৬,৫০০/- (ছেষট্টি হাজার পাঁচশত) টাকা।
​আটককৃত মোসাঃ বেগম (স্বামী- মৃত খালেক মিয়া) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাডবাড়ি (পোষ্ট- চকলক্ষ্মীপুর) গ্রামের বাসিন্দা। ​বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এমন মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

কুমিল্লায় বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬