সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের অবৈধ মাদক ব্যবসায় প্রতিবাদ করায় বিএনপি নেতাদের উপর সন্ত্রাসী হামলা এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ৩ নং কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৩ জুন) দুপুরে কড়ইবাড়িয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কড়ইবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক বেল্লাল শিকদার এবং বিএনপি নেতা আবু হানিফ শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে আসছেন। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৩নং কড়ইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ জলিল শরীফ, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক বশির শিকদার ও সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন বাবলা।
এ সময় মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৫:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬