সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফেরত এলেন ২২১ জন ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামী গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড আদেশ দিল আদালত আত্রাইয়ে রেলওয়ে লাইনের পাশ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা ইউজিসির অভিন্ন নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা, তবে কি উপাচার্য পরিবর্তনই মূল লক্ষ্য ছিলো ‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য পান যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক পাচানী মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের পরিকল্পনা করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার মহোদয় তাৎক্ষণিকভাবে তাঁর নির্দেশনায় একটি বিশেষ পুলিশ টিমকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন শেখেরচক পাচানী মাঠ এলাকা থেকে মোছা. সাহেরা বেগম (৫৫), স্বামী- মোবারক ফকির, সাং- শেখেরচক পাচানী মাঠ, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহীতে  আটক করে।
এ সময় তার হেফাজত থেকে ২৫ (পঁচিশ) পুরিয়া হেরোইন, ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মাদক ব্যবসায়ী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

আপডেট সময় ১২:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬