সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে বসতে গোলজারের ৪২ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা ধামরাইয়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা মামলার আসামি হয়েও গুলশান সাব-রেজিস্ট্রারকে ঘিরে রাজস্ব ফাঁকি, জাল দলিল ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে সেলিম (৩২) নামের এক রাজমিস্ত্রি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।  বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।  নিহত সেলিম ওই গ্রামের মোঃ জয়নাল আবেদিনের ছেলে পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে সেলিমের স্ত্রী বাড়ি থেকে অন্য একজনের বাড়িতে চলে যান। এরপর পরিবারের সবার অগোচরে রাতের যেকোনো সময় সেলিম তার শয়নকক্ষের বাঁশের তীরের সহিত গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন।

বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন সেলিমকে ডাকতে গিয়ে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এ সময় তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে সেলিমকে নিচে নামান।

খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

শেরপুর থানা  অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দীন বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানাযাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে বসতে গোলজারের ৪২ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা

আপডেট সময় ০৮:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬