ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমি উদ্ধার, অবৈধ ৩ স্থাপনার বিরুদ্ধে অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারইপাড়া বিট এলাকায় সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। বৃহস্পতিবার  সকালে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে নির্মাণাধীন দুটি স্থাপনা ভেঙে ফেলা হয় এবং আরও একটি স্থাপনার নির্মাণ সামগ্রী দখলকারীরা নিজ উদ্যোগে সরিয়ে নেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের বারইপাড়া বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে হেমার ও শাবল ব্যবহার করে নির্মাণাধীন দুটি স্থাপনা অপসারণ করা হয়। একই সময়ে অভিযানের খবর পেয়ে আরেকটি স্থাপনার মালিক টিন ও অন্যান্য নির্মাণ সামগ্রী সরিয়ে নেন।
এ অভিযানের মাধ্যমে প্রায় ৬ শতাংশ সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। সহকারী বন সংরক্ষক শহিদুল হাসান শাকিল-এর নেতৃত্বে কালিয়াকৈর রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অভিযানটি পরিচালিত হয়।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বনভূমি যারা অবৈধভাবে দখল করে রেখেছেন বা স্থাপনা নির্মাণ করেছেন, তারা স্বেচ্ছায় সেগুলো সরিয়ে নিলে আইনি জটিলতা এড়াতে পারবেন। অন্যথায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং দখলদারদের বিরুদ্ধে মামলা সহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন বিভাগের এ ধরনের অভিযান সংরক্ষিত বনভূমি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমি উদ্ধার, অবৈধ ৩ স্থাপনার বিরুদ্ধে অভিযান

আপডেট সময় ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬