সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ফায়ার সার্ভিসে বদলি-নিয়োগ বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেটের মাস্টারমাইন্ড পরিচালক আতাহার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৭৫ বার পড়া হয়েছে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আতাহারের বিরুদ্ধে বদলি-বাণিজ্য, নিয়োগে অনিয়ম এবং প্রভাব খাটিয়ে পদায়ন নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নেওয়ার পর বর্তমানে প্রশাসন ও অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি একই ধরনের অনিয়ম চালিয়ে যাচ্ছেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন নামে বেনামে দিনদিন তার সিন্ডিকেটের দৌরাত্ম বেড়েই চলছে।

অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্র সচিব ও বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের পরিবারের প্রভাব ব্যবহার করে আতাহার ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে পদায়ন নেন। বিশেষ করে মন্ত্রিপরিষদ সচিবের ছেলে ফরাজীর সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে এই পদ লাভ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

সূত্র আরও জানায়, আতাহার একটি ঘনিষ্ঠ সিন্ডিকেটের মাধ্যমে ফায়ার সার্ভিসে বদলি ও নিয়োগ বাণিজ্য পরিচালনা করছেন। ফায়ার ফাইটার, লিডার, ড্রাইভার পদে বদলির ক্ষেত্রে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি আসন্ন নিয়োগ প্রক্রিয়াতেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভায় প্রভাব খাটিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের পাস করিয়ে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী সারাদেশে ঘনিষ্ঠ লোকজন দিয়ে প্রার্থী খুজছেন বলে জানাগেছে।

অভিযোগকারীদের ভাষ্য, ফায়ার সার্ভিসের বর্তমান মহাপরিচালক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করলেও আতাহার ও তার সিন্ডিকেটের কারণে সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এতে পুরো অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া, আতাহারের ঘনিষ্ঠ ফায়ার ফাইটার মোঃ সাদ্দাম হোসেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত থাকায় তার সাথে বিভিন্ন দপ্তরে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তদবির বানিজ্য করে যাচ্ছেন। এছাড়াও এই সাদ্দাম তার “ক্যাশিয়ার” হিসেবে পরিচিত উল্লেখ করে অভিযোগ করা হয়েছে যে, ওই ব্যক্তির মাধ্যমেই বিভিন্ন আর্থিক লেনদেন ও যোগাযোগ কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়াও এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানে আগুন লাগার বিষয়ে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রদান করা হয়নি কারন এই আতাহার এস আলমের পক্ষে রিপোর্ট প্রদানের তদবির করছেন বলে জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পরিচালক আতাহারের বক্তব্যে বলেন…
এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। তাদের মতে, দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে গুরুত্বপূর্ণ এই বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ফায়ার সার্ভিসে বদলি-নিয়োগ বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেটের মাস্টারমাইন্ড পরিচালক আতাহার

আপডেট সময় ০২:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬