মৌলভীবাজারের বড়লেখার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানকে তৃতীয় বারের মত সিলেট বিভাগে (শ্রেষ্ঠ) সেরা পারফরমেন্স কারী হিসাবে পুরস্কার প্রদান করা হয়েছে।
অদ্য ১০ জুন ২০২৬ বুধবার সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান মহোদয় এর সভাপতিত্বে সিলেট রেঞ্জের চারটি জেলার মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার পুলিশ সুপারগন এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব নোবেল চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেট বিভাগে সেরা পারফরমেন্সকারী অফিসারদের পুরস্কার প্রদান করেন। সভায় মে/২৬ মাসে আইন শৃংখলা রক্ষা, ক্লূলেস অপরাধ রহস্য উদ্ঘাটন, অপরাধী গ্রেফতার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ সকল ক্রাইটেরিয়ায় বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে মৌলভীবাজার জেলার, বড়লেখা থানার অফিসার ইনচার্জ, জনাব মনিরুজ্জামান খানকে প্রশংসাপত্র প্রদান ও পুরস্কৃত করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী এএসআই হিসেবে বড়লেখা থানার এএসআই/ মোঃ সুলতান আহমেদকে প্রশংসাপত্র প্রদান ও পুরস্কৃত করা হয়।
এ অর্জন বড়লেখা থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। ভবিষ্যতেও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বড়লেখা থানা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 




















