সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেওয়া ব্যক্তিই আমাদের পরিবেশমন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কী অবস্থা হবে, তা এখান থেকেই অনুমান করা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও সপ্তাহব্যাপী পরিবেশবিষয়ক কর্মসূচির ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পরিবেশবিষয়ক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নেই। এই সরকার কাজ না করলে, ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে।

এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হবে। ঢাকার ২০টি স্কুলে ২০০ গাছ বিতরণ ও রোপণ করা হবে। এছাড়াও দখল, দূষণ ও দাহ রোধে আমাদের করণীয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৯:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬