ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি পালিত হয়েছে।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মশাবাহিত এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এরপর অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন।
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে ​​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ডেঙ্গু মোকাবিলায় কাজ করে যাচ্ছে। তবে একক কোনো প্রচেষ্টায় ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।
ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে বাড়ির ছাদে, ফুলের টবে, ফেলে দেওয়া টায়ার বা ডাবের খোসায় যেন বৃষ্টির পানি জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে। সকলের সম্মিলিত সচেতনতায় আমরা আত্রাইবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত রাখতে পারব।
সভাপতি তার সমাপনী বক্তব্যে ডা. মো. খায়রুল আলম বলেন, ডেঙ্গু এখন আর অবহেলার বিষয় নয়, এটি একটি প্রাণঘাতী রোগ। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে।
তাই আমরা যদি নিজের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখি, তবেই এই মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। আমরা সবাই যদি সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ আঙিনায় জমে থাকা পানি পরিষ্কার করি, তবেই ডেঙ্গু মুক্ত আত্রাই গড়া সম্ভব। আতঙ্কিত না হয়ে সচেতনতাই আমাদের মূল শক্তি।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার সাংবাদিক ও আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান। এছাড়াও এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

আপডেট সময় ০৩:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬