সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

পীরগঞ্জে ৪৫০ গজের আর্জেন্টিনা পতাকা নিয়ে হাজারো সমর্থকের বর্ণাঢ্য র‍্যালি

রংপুরের পীরগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক গোষ্ঠী ও ভক্তদের উদ্যোগে ৪৫০ গজ দীর্ঘ আর্জেন্টিনা পতাকা সমৃদ্ধ ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে এক হাজারেরও বেশি আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

র‍্যালিতে ক্ষুদে সমর্থক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশা, বয়স ও ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা সহ আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও প্রিয় খেলোয়াড়দের ছবি সম্বলিত ফেস্টুন।
র‍্যালিতে অংশ নেওয়া বেশ কয়েকজন সমর্থক জানান, কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা, বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের বিভিন্ন খেলোয়াড়ের অসাধারণ নৈপুণ্য ও সাফল্যে অনুপ্রাণিত হয়ে তারা দীর্ঘদিন ধরে দলটিকে সমর্থন করে আসছেন।

সমর্থকদের ভাষ্য, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। তাই দলটির প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে ফুটবলপ্রেমীদের একটি বড় অংশ ঐতিহ্যগতভাবেই আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপসহ আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন আসরে দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনা সমর্থকদের নানা আয়োজন ও উচ্ছ্বাস প্রায়ই চোখে পড়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

পীরগঞ্জে ৪৫০ গজের আর্জেন্টিনা পতাকা নিয়ে হাজারো সমর্থকের বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় ১২:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬