ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন। উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশটির সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ভ্যান এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। উদ্ধার কর্মকর্তাদের দাবি, ভ্যানচালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আঘাত করেন। মোটরওয়ে পুলিশের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন যে, সোয়াত এক্সপ্রেসওয়েতে একটি ভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ও আহতদের চিকিৎসা এবং আইনি প্রক্রিয়ার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান ওই মুখপাত্র। পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি করাচি থেকে বুনার যাচ্ছিল। অন্যদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দির-এর উদ্দেশে রওনা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানচালকের অসাবধানতাই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ।

সূত্র: সামা টিভি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা 

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কা, নিহত ১১

আপডেট সময় ১২:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬