ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৫ হাজারের অধিক দুস্থ ও অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল প্রদান করা হয়েছে। গতকাল রোববার (২৪মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, এবারে ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৫ হাজার ৩০৯টি দুস্থ পরিবারের অনুকূলে ১৫৩ দশমিক ০৯০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়। ইউনিয়ন ভিত্তিক প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রত্যেক উপকারভোগী দুস্থ ব্যক্তিকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
​ইউনিয়ন ভিত্তিক চাল প্রাপ্তির তালিকা: ​শাহাগোলা ইউনিয়নে ১ হাজার ৭৫০ জন, ​ভোঁপাড়া ইউনিয়নে ১ হাজার ৯শ’ জন, ​আহসানগঞ্জ ইউনিয়নে ২ হাজার জন, ​পাঁচুপুর ইউনিয়নে ২ হাজার ৩৫৯ জন,​বিশা ইউনিয়নে ১ হাজার ৯৫০ জন, ​মনিয়ারী ইউনিয়নে ১ হাজার ৯৫০ জন, ​কালিকাপুর ইউনিয়নে ১ হাজার ৭শ’ জন, ​হাটকালুপাড়া ইউনিয়নে ১ হাজার ৭শ’ জন।
​চাল বিতরণ বিষয়ে আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন প্রকৃত দুস্থ ও চালবঞ্চিত মানুষরাই তালিকায় স্থান পান এবং ঈদের আগেই তাদের হাতে এই উপহার পৌঁছে যায়।
​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ধনীদের সাথে সমাজের গরিব ও অসহায় মানুষরাও যেন সমভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হয়নি। ঈদে যেন কোনো পরিবার খাদ্যকষ্টে না ভোগে, সে ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

আপডেট সময় ০৭:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬