জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধের ঘাটতির খবর পাওয়া মাত্রই মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ান মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দীন আহমেদ মিঠু সাহেবের সহধর্মিণী জনাবা ফৌজিয়া আহমদ এবং কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদা।
সরকারি ঔষধের ঘাটতির বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক প্রয়োজনীয় ঔষধের তালিকা সংগ্রহ করে নিজ উদ্যোগে দুই লক্ষ টাকার ঔষধ ক্রয় করে দেন। আজ জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ঔষধগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এর হাতে আনুষ্ঠানিকভাবে ঔষধ তুলে দেওয়া হয়। মানুষের প্রয়োজনের মুহূর্তে এমন মানবিক সহায়তা নিঃসন্দেহে সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 





















