সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে সংবাদকর্মী লোকমান আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (২৪ মে) ভোর ৫টার দিকে উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়নের লুনী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— তোফায়েল (২৩), জালাল উদ্দীন (৩৪), লিমা বেগম (২৫), আলকুমা বেগম (৩৫), আল আমিন (২২), রুহুল আমিন (১৯), উস্তার মিয়া (৩৮), ফখরুল ইসলাম (৪০), দেলোয়ার হোসেন (৫২), মুহিবুর রহমান (৫৫), সিরাজ উদ্দিন, মাসুক আহমদ (৪০), লোকমান (৩৫) ও আলিফান বিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, কইন্নাজঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কামরুল ও খয়রুল বাহিনীর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সংবাদকর্মী লোকমান আহমদের ভাতিজা তোফায়েল আগে ওই চক্রের সঙ্গে জড়িত থাকলেও প্রায় ২০ দিন আগে আলাদা হয়ে নিজেই বালুর ব্যবসা শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, বিরোধের জেরে রোববার ভোরে বালু উত্তোলনস্থলের পাশের অস্থায়ী ঘরে (ওড়া) ঘুমন্ত অবস্থায় তোফায়েল ও লোকমানের ভাই উস্তার আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উস্তার আলীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে হামলার শিকাররা চিৎকার করে বাড়িতে গেলে প্রতিপক্ষের ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল লোকমান আহমদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও নারী-পুরুষদের মারধর করা হয়। হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। সংবাদকর্মী লোকমান আহমদ বলেন, “পূর্ব শত্রুতার জেরে কামরুল ও খয়রুলের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমার ভাই ও ভাতিজার ওপর প্রথমে হামলা করা হয়। পরে তারা বাড়িতে এসে ব্যাপক ভাঙচুর ও মারধর করে। আমাদের পরিবারের ১৪ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, এ ঘটনায় গোয়াইনঘাট থানা-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে জানতে কামরুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘ র্ষ হয়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪

আপডেট সময় ০৫:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬